নিরাপদ পানি উদ্যোগ: বরেন্দ্র অঞ্চলের জন্য টেকসই সমাধান
প্রোগ্রাম ওভারভিউ
বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ গ্রামীণ এলাকায় টেকসই গভীর নলকূপ এবং আধুনিক পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা স্থাপন।
বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনি যাবত পানির তীব্র সংকট চলছে। এই সংকট নিরসনে রাজশাহী ফাউন্ডেশন বিভিন্ন খরাপ্রবণ এলাকায় গভীর নলকূপ স্থাপন করছে। এছাড়াও পানি বিশুদ্ধ করার জন্য আধুনিক ফিল্টার ব্যবস্থা সরবরাহ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো এই অঞ্চলের মানুষদের বিশুদ্ধ পানির সুনিশ্চিত ব্যবস্থা করা এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনা। ইতিমধ্যে ৩টি গ্রামের প্রায় ১০০০ মানুষ এই প্রকল্পের সুফল পাচ্ছেন।
রাজশাহীর এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কেন্দ্র করে সাজানো হয়েছে। আমাদের লক্ষ্য কেবল সাহায্য করা নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা। প্রতিটি ধাপে আমরা স্বচ্ছতা নিশ্চিত করি এবং আমাদের স্বেচ্ছাসেবকরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কার্যক্রমের স্থিরচিত্র
প্রজেক্ট প্রোফাইল
- বর্তমান অবস্থাচলমান (Active)
- শুরু হয়েছে১২ এপ্রিল, ২০২৪
- এলাকারাজশাহী সিটি ও আশেপাশে
- ভলান্টিয়ার পজিশনখালি আছে (Apply Now)
আমাদের লক্ষ্যমাত্রা
৫০০০+ মানুষ উপকৃত হবেন এ বছর
৬৫% লক্ষ্যমাত্রা অর্জিত
আমাদের পাশে দাঁড়িয়ে আপনিও
রাজশাহীর গল্প বদলান
আপনার একটি ছোট অবদান আমাদের এগিয়ে চলার পথকে সহজ করবে। রাজশাহী ফাউন্ডেশনের সাথে আজই যুক্ত হোন এবং সেবার আনন্দে বিলিয়ে দিন নিজেকে।
