সবুজ রাজশাহীর গল্প: বৃক্ষরোপণই কি একমাত্র সমাধান?
ড. রফিকুল ইসলাম
ভলান্টিয়ার রাইটার
পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং এর সঠিক রক্ষণাবেক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিই হল মূল চাবিকাঠি।
রাজশাহীকে বলা হয় ক্লিন সিটি এবং গ্রিন সিটি। কিন্তু বৈশ্বিক জলবায়ুর প্রভাবে রাজশাহীর তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই ব্লগে আমরা দেখব কীভাবে পরিকল্পিত বনায়ন এবং জনসচেতনতা রাজশাহীর এই পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
রাজশাহী সিটি এখন তার পরিচ্ছন্নতা এবং সবুজায়নের জন্য দেশজুড়ে সমাদৃত। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রম এবং সচেতনতা। আমরা মনে করি, এই ধারবাহিকতা বজায় রাখতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানুষের মানসিকতার পরিবর্তন আনাও জরুরি। প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হন, তবেই আমাদের শহর সত্যিকার অর্থে ডিজিটাল এবং স্মার্ট হিসেবে গড়ে উঠবে।
আমাদের এই কার্যক্রমগুলো আরও বেগবান করতে আপনাদের সরাসরি সম্পৃক্ততা কামনা করছি। লেখালেখি, ছবি তোলা কিংবা সরাসরি ফিল্ড লেভেলে কাজ করার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন রাজশাহী ফাউন্ডেশনের গর্বিত সদস্য।
